স্বরলিপি

 

চলে যাওয়ার কোনো

স্বরলিপি হয় না

এক একটা পথ অদৃশ্য হলে

অন্ধ হয় সময়।

 

এক একটা সময়ে এক একটা

বিবর্তনের প্রয়োজন হয়

যদিও প্রত্যেক বিবর্তনের

একটি নির্দিষ্ট স্বরলিপি থাকে।

 

প্রত্যেক স্বরলিপিরও থাকে

এক একটা জন্ম ইতিহাস

আর এক একটা উদ্দেশ্যহীন পথ

মুছিয়ে দেয় সমস্ত স্বরলিপি।

তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse