ক্লিওপেট্রা ও হারানো ঝুমকো

 

ঝুমকোটা হারিয়ে গেছে

তুমি বললে কানের সাজে ঝুমকো নয় আজ থেকে নক্ষত্র বসবে,

বললেম হীরে?

বললে না,

দূর দূর বহু দূর থেকে ছুটে আসা রথ

আমাদের ভ্রাম্যমাণ আদালতে

অভিযোগহীন একমাত্র খামোশী

কী?

কতো কী –

দোকানপাটের নামে আতরপ্রলাপ

আহা! সুখ

পায়ের নতুন নূপুর বড্ড বাজে

শুনতে পাচ্ছো?

যুগ যুগ ধরে বেঁচে আছে তোমারই ক্লিওপেট্রা

আমি তবে কে?

তারিখঃ জুলাই ১৯, ২০২৩

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse