আস্থা

 

জীবনের লেনদেন

হিসেবের খাতায় টানাপোড়েন,

ঠকিয়েছে মানুষ

তবু দিইনি ফাঁকি,

যখন চাঁদ গলেছে

জ্যোৎস্না দিয়েছি তাকে

সে দিয়েছে কেবলই অন্ধকার রাত্রি

 

মানুষ বড়ো বেইমান

শুধু আলোকেই চায়

ছায়ার কথা কে বা মনে রাখে!

 

মানুষ বেঁচে থাকে মানুষের ভেতর

হৃদয় ভেঙে গেলে মরুভূমি হয়।

তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse